পাবজি খেলার অপরাধে ভারতে ১০ শিক্ষার্থী গ্রেফতার

১৫ মার্চ ২০১৯, ০৫:২৩ PM

© ফাইল ফটো

ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি। সম্প্রতি গেমটিকে ‘ঘরে ঘরে শয়তান’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী। এবার এই গেম খেলার ‘অপরাধে’ ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বার্তা সংস্থা এএফপি‘র খবর।

এএফপি জানিয়েছে, বুধবার পশ্চিম গুজরাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গত সপ্তাহে গেমটি খেলার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তাদের মতে, এই গেমে আসক্তদের ‘আচার-আচরণ এবং কথাবার্তায়’ গেমের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি জানায়, ওইদিনই গ্রেফতারের পর তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। আরেক পুলিশ কর্মকর্তা রোহিত রাভাল ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গেমটি প্রচণ্ড আসক্তিপূর্ণ এবং অভিযুক্তরা ওই খেলায় খুবই নিমগ্ন হয়ে পড়েছিল।

উল্লেখ্য, বিখ্যাত বই এবং মুভি সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’ এর আদলে নির্মিত ‘পাবজি’ গেমটি ফ্রি-তেও ডাউনলোড করা যায় এবং গেমে অংশ নেওয়া খেলোয়াড়রা পরস্পরের বিরুদ্ধে ভার্চুয়ালি মরণ-খেলায় মেতে ওঠেন।

বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হওয়া গেমটি এখন পর্যন্ত কেবল ভারতের গুজরাটেই নিষিদ্ধ করা হয়েছে। অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, গেমটি হিংস্রতার প্ররোচণা দেয় এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরিয়ে রাখে।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিল আ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬