ঢাবিতে সাইবার অপরাধ সচেতনতা বিষয়ক সেমিনার

১০ মার্চ ২০১৯, ০২:১৯ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের অর্থায়নে সাইবার অপরাধ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার মিলেনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সাইবার অপরাধ এ যুগের একটি উল্লেখযোগ্য সমস্যা। এটি প্রতিরোধে ব্যক্তি সচেতনতা সব থেকে বড় ভূমিকা রাখতে পারে। ব্যক্তি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হই আমাদের খুব কাছের মানুষদের দ্বারা। তাই আজ আপনারা এখানে যারা এসেছেন  তারা নিজেরা সাইবার অপরাধ বিষয়ে সচেতন হবেন এবং বাকিদের মধ্যেও এই সচেতনতা ছড়িয়ে দিবেন বলে আশা করি।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগীব রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা গবেষক মেহেদি হাসান ও মঞ্জুরুল ইসলাম মিতুল। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬