নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

০৮ মার্চ ২০১৯, ১২:০৩ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। ডুডলে বিভিন্ন ভাষায় নারী শব্দটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি। এখানে স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনের সফল নারীদের মন্তব্য তুলে ধরা হয়েছে।

গুগল তাদের ডুডল পেজে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯–এর শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের এ ইন্টার‍্যাক্টিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’।

গুগল জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬