সালমান মুক্তাদিরকে খুঁজছেন আইসিটি মন্ত্রী!

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫০ PM

‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ নিজের ভেরিফাইড ফেসবুকে এমন স্ট্যাটাসই দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার এই স্ট্যাটাস দেন তিনি।

কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি বিতকির্ত ভিডিও টিজার প্রকাশ করেন। ওই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর থেকে ‘ঝড়ের গতিতে’ কমতে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। তখন ১৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকলেও মাত্র সপ্তাহের ব্যবধানেই তা নেমে এসেছে ১১ লাখের নীচে।

অবশ্য সে সময় সালমান মুক্তাদির বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে এই গানটি ব্লক করে রাখা হয়েছে। এই গানটি এখানকার ভিউয়ার্সরা নিতে পারছেন না বলে, আমি নিজেই ব্লক করে দিয়েছি। বাংলাদেশের বাইরের দর্শকরা দেখতে পারছেন গানটি।’

মূলত সালমানের ওই ইস্যুতেই সবাই চটেছিলেন। যাতে সর্বশেষ যোগ হলেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬