নতুন ডিজাইনের টাকা আসছে, থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM

আসছে নতুন ডিজাইনের টাকা। থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। নতুন ডিজাইনে পরিবর্তন হচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু করেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে  নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।

এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।

জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন, এখন শুধু টেন্ডার বাকি। টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে।

সংক্রামক রোগ মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
২০২৮ সাল থেকে নতুন করে সাজানো হচ্ছে দেশের শিক্ষাক্রম
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে প্রথমবারের মতো এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্য…
  • ৩০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব, ডেঙ্গুতে আক্রান্ত আবা…
  • ৩০ আগস্ট ২০২৬
দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • ৩০ আগস্ট ২০২৬
মাকড়সা ও সাপের প্রতি ভয়কে কখন ‘ফোবিয়া’ বলা হয় ও কীভাবে তা…
  • ৩০ আগস্ট ২০২৬