বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম দেড় বছরের মধ্যে সর্বোচ্চ

০৯ নভেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়তি

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়তি © সংগৃহীত

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছেই। প্রায় দুই বছর কম-বেশি স্থিতিশীল থাকার পর আবার ঊর্ধ্বগতি খাদ্যপণ্যের দামে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি নিরাপত্তাবিষয়ক অঙ্গসংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিকভাবে বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২ শতাংশ। ২০২৩ সালের অক্টেবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল, তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত ৫ দশমিক ৫ শতাংশ।

ফাওয়ের তথ্য অনুযায়ী, মাংস ব্যতীত প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেলের দাম। বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে ভোজ্যতেলের দাম বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজারে গেলেন উপদেষ্টা আসিফ

এ ছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা শতকরা হিসেবে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি, চিনির দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং সিরিয়েলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ।

বিপরীতভাবে, মাংসের দাম কমেছে গত অক্টোবরে। ফাওর খাদ্য সূচক বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে বৈশ্বিক বাজারে মাংসের দাম হ্রাস পেয়েছে দশমিক ৩ শতাংশ। তবে তারপরও গত মাসে গড়ে যে দামে মাংস ক্রয়-বিক্রয় হয়েছে, তা ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬