বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি নিশ্চিতে আজ মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তর

১৬ অক্টোবর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডিম

ডিম

সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয়। নির্ধারিত দামে প্রতিটি ডিম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) হওয়ার কথা।

তবে বাজারে এর চেয়ে অনেক বেশি দামে ডিম বিক্রি হচ্ছে। এ কারণে আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে থেকে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সভা শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার (১৬ই অক্টোবর) থেকে করপোরেট ব্যবসায়ী ও খামারিরা সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে সরাসরি পাইকারি ব্যবসায়ীদের কাছে ডিম সরবরাহ করবে। পাইকারি ব্যবসায়ীরাও যৌক্তিক দামে খুচরা বিক্রেতাদের কাছে ডিম বিক্রি করবেন।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। বড় ব্যবসায়ীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তাই আমরা নিশ্চিত হতে পারি যে পাইকারি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে ডিম পাবেন। তাঁরা আমাদের যে কথা দিয়েছেন, আমরা তাঁদের সেই কথার ওপর বিশ্বাস ও আস্থা রাখতে চাই।’

এর মধ্যে ডিমের আমদানি শুল্ক ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬