নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

২২ আগস্ট ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত © ফাইল ছবি

ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আহসান এইচ মনসুর বলেন, তাদের (নগদের) ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ (পর্যালোচনা) করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে। নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করবো।

গভর্নর বলেন, যেহেতু নগদ প্রচার করতো তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এ প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি। আমরা এ প্রতিষ্ঠানের জন্য বিকাশ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস)-এর মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করবো।

আরও পড়ুন: নগদের দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

নগদের অর্থপাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নিরীক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস ও আইয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: নগদের বোর্ড ভেঙে প্রশাসক বসালো সরকার

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, ডাক বিভাগের সেবা নগদ তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংক সেবাটি পরিচালনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগদ। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এক বিবৃতিতে জানান, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নগদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যে অপপ্রচার চলছিল, এর মাধ্যমে তার অবসান হবে বলে আমরা বিশ্বাস করি।

টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
  • ১৯ মার্চ ২০২৬
ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপন করা হয় কেন?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence