ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত

২১ আগস্ট ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত © সংগৃহীত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠন হবে স্বাধীন পরিচালনা পর্ষদ। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৯ আগস্ট) এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এল‌সি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ ও অর্থপাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়।

ছয়টি ব্যাংক হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে প্রথম ‘মেন…
  • ১১ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬
‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
  • ১১ অক্টোবর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬