৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, যে বার্তা দিল অ্যাপল

১২ এপ্রিল ২০২৪, ০৯:০৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

এবার নতুন সতর্কবার্তা জারি করেছে টেক জায়ান্ট অ্যাপেল। ব্যবহারকারীদের সতর্ক করে জানানো হয়েছে, বিশ্বের ৯২টি দেশে মার্সিনারি স্পাইওয়্যার আক্রমণ হতে পারে। বিরল এই স্প্যাইওয়ারের মাধ্যমে বেছে বেছে বিশেষ ব্যক্তিদের টার্গেট করা হতে পারে।

অ্যাপেল জানিয়েছে, এই স্প্যাইওয়ার গ্রাহকদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। এক্ষেত্রে অতীতের পেগাসাস ইস্যুকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে অ্যাপেল। ২০২১ সালে এই পেগাসাস ইস্যু গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করে তোলে। 

বর্তমান মার্সিনারি স্পাইওয়্যারও কিছুটা একই পদ্ধতিতে কাজ করবে। তবে আরও বেশি গোপনীয়তার সঙ্গে। অত্যন্ত দামি ও বিরল এই স্পাইওয়্যার আপনার ফোন হ্যাক করতে পারে। 

সংস্থাটির দাবি, এই হ্যাকিংয়ের টার্গেট হতে পারেন যে কেউ। তবে আপনি কে ও আপনি কী করেন তার ভিত্তিতে বিশেষ বিশেষ ব্যক্তিদের টার্গেট করা হতে পারে।

কেন বিশেষ বিশেষ ব্যক্তিরা এর টার্গেটে আসতে পারেন এর ব্যাখ্যা দিয়ে অ্যাপেলের দাবি, মার্সিনারি স্পাইওয়্যার আর ৫টা সাধারণ স্পাইওয়্যারের চেয়ে অনেক বেশি জটিল। ফোন ব্যবহারকারীদের কোনও কিছু বোঝার সুযোগ না দিয়েই ফোন হ্যাক করতে সক্ষম এটি। ফলে ব্যবহারকারী জানতেও পারেন না তার ফোন হ্যাক হয়েছে। এই ধরনের হ্যাকিংয়ে কয়েক লক্ষ ডলার খরচ হতে পারে। এবং স্পাইওয়্যারের কর্মক্ষমতাও বেশিদিন থাকে না। ফলে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই স্পাইওয়্যারের হামলা রোখা রীতিমতো কঠিন বিষয়। 

অ্যাপল জানায়, এর আগে এই ধরনের প্রযুক্তিগত আক্রমণ অ্যাপেলেও কখনও ঘটেনি।

এদিকে নতুন স্প্যাইওয়ারের সঙ্গে অতীতের পেগাসাসের অনেক মিল দেখছেন বিশেষজ্ঞ মহল। ২০২১ সালের জুলাই মাসে এমন সতর্কবার্তা পেয়েছিলেন অসংখ্য ভিভিআইপি। ইসরায়েলি ‘স্পাইওয়্যার’ পেগাসাসের দ্বারা আক্রান্ত হয়েছিলেন রাজনীতি থেকে বিচারপতি সমাজের বিশিষ্ট সম্প্রদায়ের মানুষ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9