৯ পদে ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৬ থেকে ১১তম গ্রেডে ৯ পদে ১৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;
১. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (গাইনী);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*গাইনীতে রেজিস্ট্রার/আরএস হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*অবস্ট্যাটিক ও গাইনেকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারিকে অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (বিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*রক্তসঞ্চালন কেন্দ্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*রক্তসঞ্চালন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা/ডিগ্রিধারিকে অগ্রাধিকার দেওয়া হবে;
৩. পদের নাম: ফিন্যান্স অফিসার/অ্যাকাউন্টস অফিসার/অডিট অফিসার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংএ মেজরসহ এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: প্রভাষক (বাংলা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
৫. পদের নাম: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
৬. পদের নাম: প্রভাষক (পরিসংখ্যান);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
৭. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুতিক);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
৮. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সাধারণ নার্সিং এবং ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
৯. পদের নাম: ফার্মাসিস্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ডিপ্লোমা ইন ফার্মেসী কোর্স সনদ থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট