মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ PM
সোনার গহনা

সোনার গহনা © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তেলের দামে ঊর্ধ্বগতি এবং শুক্রবার প্রকাশিত প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো করেছে। এর প্রভাবে সোনার দামে পতন হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। এর আগের দিনও সোনার দামে বড় পতন হয়েছিল। সোমবার সোনার দাম নেমেছিল ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা ২৮ মিনিট ইডিটি (১৩২৮ জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৭১ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। এ সময় দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১১ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ‘আজ অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। এতে মূল্যস্ফীতির প্রত্যাশা বাড়ছে। এর ফলে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের মুদ্রানীতি কঠোর করতে হতে পারে, যা ধাতুর বাজারের জন্য নেতিবাচক।’

রয়টার্সের করা এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন, ফেডারেল রিজার্ভ বুধবার সুদের হার বাড়াতে পারে। পাশাপাশি আগামী মার্চের শেষ নাগাদ আরও অন্তত একবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যের আগে সুদের হার অপরিবর্তিত রাখার যে দুর্বল ঐকমত্য তৈরি হয়েছিল, নতুন মূল্যস্ফীতির তথ্যের পর তা পাল্টে গেছে।

শুক্রবার মার্কিন শ্রম বিভাগের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, জুলাইয়ে শূন্য দশমিক ১ শতাংশ বাড়ার পর গত মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এদিকে, জ্বালানির দাম বাড়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার তেমন কোনো লক্ষণ না থাকায় জাপানের কেন্দ্রীয় ব্যাংকও শুক্রবার সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা মুনাফা না দেওয়া সোনায় বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

সোমবার তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় নতুন হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে ইরানের হামলার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সৌদি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।

এদিকে, ইরান ও অন্যান্য উপসাগরীয় দেশের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতাও ধাক্কা খেয়েছে।

ডলারের দামও দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনার দাম আরও ব্যয়বহুল হয়ে পড়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৮৮ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৫৯ দশমিক ৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯১ দশমিক ৫০ ডলারে।

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9