ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু

কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু © টিডিসি ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় উপাচার্য এ শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে জ্বরে আক্রান্ত হন রশিদ হাসান রাজু। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে আরও জানা যায়, রশিদ হাসান রাজুর আগে থেকেই জন্ডিসজনিত সমস্যা ছিল। পাশাপাশি তিনি থ্যালাসেমিয়াজনিত জটিলতায় ভুগছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড় সুগার মিল হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

রশিদ হাসান রাজু পঞ্চগড় সদরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বুটেক্সের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন।

পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ীভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগ: বুটেক্স
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬