এনআরবি ব্যাংক এমডির পদত্যাগ

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মামুন মাহমুদ শাহ

মামুন মাহমুদ শাহ © ফাইল ছবি

চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই পদত্যাগ করলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন মাহমুদ শাহ। মঙ্গলবার গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মামুন মাহমুদ শাহ বলেন, ‘ব্যাংকটিতে কাজের পরিবেশ না থাকায় মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছি।’

জানা গেছে, গত কয়েক মাসে বেশ কয়েকটি ঋণ অনুমোদন হয়। ব্যাংকটির বেশ কয়েকজন পরিচালকের চাপে এ ঋণ। তবে ঋণ আদায় অনিয়মিত হয়ে পড়ে। এর মধ্যে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতেই পদত্যাগ করেছেন মামুন মাহমুদ শাহ।

২০১৩ সালে দেশে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনার অনুমোদন পায় এনআরবি ব্যাংক। ব্যাংকটি প্রকৃত প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত হয়। তবে বর্তমানে পরিচালকদের অনেকেই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬