২ দিনে ঢাকা ছেড়েছেন সাড়ে ৫০ লাখ সিম ব্যবহারকারী

২৯ জুন ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঢাকা ছাড়ছে মানুষ

ঢাকা ছাড়ছে মানুষ © ফাইল ছবি

ঈদের ছুটিতে গত ২ দিনে মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এর মধ্যে গতকাল (২৮ জুন) বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার সিম ব্যবহারকারী।

মোস্তাফা জব্বার জানান, ২৭ ও ২৮ জুন মোট ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

মোস্তাফা জব্বার বলেন, মহামারি শুরুর পর থেকে আমি মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে সরবরাহ শুরু করি। তবে, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে, তাই ঠিক কতজন ঢাকা ত্যাগ করেছেন বা প্রবেশ করেছেন তা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না।

এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি বলেছিলেন, ১৮ কোটি সিম ব্যবহারকারীর মধ্যে ১২ কোটি ইউনিক মোবাইল ব্যবহারকারী। অন্যদিকে এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, দেশে কয়েক লাখ শিশু, বৃদ্ধ ও দরিদ্র মানুষ আছেন, যাদের কোনো মোবাইল ফোন নেই।

মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬