মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, সৃষ্টি হবে কর্মসংস্থান

অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ

অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রায় ১০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ শিল্পপ্রকল্পে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে অর্থনৈতিক অঞ্চলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমদ। বেজা কর্মকর্তা আবদুল কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার ও চেয়ারম্যান শফিউল আহমেদ চাকলাদার।

জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈদ্যুতিক ও ইলেকট্রক শিল্পের ব্যবসা পরিচালনা করে আসছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমিতে প্রতিষ্ঠিতব্য এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক পণ্য উৎপাদিত হবে। প্রকল্পটিতে প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগ করা হবে এবং পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী ১ বছরের মধ্যে একটি ইউনিট চালু হবে বলে জানা গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে এমইপির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ‘আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এমইপি গ্রুপ এর একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরা একটি বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরী বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা পালন করবে।’

প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমদ বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এমইপি গ্রুপ এই বিনিয়োগ দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর উৎপাদন, আমদানি বিকল্পশিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।’

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬