ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

২৩ জুলাই ২০২৬, ১০:৩২ PM
গ্রাহক সমাবেশ

গ্রাহক সমাবেশ © সৌজন্য প্রাপ্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শ্যামলী শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতীব শাহ মো. ওয়ালি উল্লাহ।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম। স্বাগত বক্তব্য দেন শ্যামলী শাখা প্রধান মো. মোস্তাকিমুর রহমান।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন কোয়ালিটি টেক্স লাইনের চেয়ারম্যান দিলরুবা খান, সিটি ট্রমা হাসপাতালের প্রোপাইটর মো. আবুল হোসেন, রেপিড ট্রিম লিউশনের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রীন বাংলা এগ্রোভেটের ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান। 

এ সময় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
  • ২৮ নভেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে হারল মেসির মায়ামি, শিরোপা ধরে রাখার স্বপ…
  • ২৮ নভেম্বর ২০২৬
২৩১৮ কলেজের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলন শ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ভর্তির খুঁটিনাটি
  • ২৮ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন বিমানবন্দরে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ
  • ২৮ নভেম্বর ২০২৬
ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় …
  • ২৮ নভেম্বর ২০২৬