নগদ ইসলামিক ক্যাম্পেইনের ৫ বিজয়ী গেলেন উমরাহ পালনে

১৬ জুন ২০২৬, ০৪:৪৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ PM
নগদের উমরাহ প্যাকেজ জয়ী গ্রাহকরা

নগদের উমরাহ প্যাকেজ জয়ী গ্রাহকরা © সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর বিশেষ ক্যাম্পেইনে উমরাহ প্যাকেজ জয়ী পাঁচজন গ্রাহক পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন এবং ওই দিন  সকালেই তারা জেদ্দায় পৌঁছান । বিজয়ীদের উমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে ‘নগদ ইসলামিক’।

রমজানজুড়ে পরিচালিত এই বিশেষ ক্যাম্পেইনে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীরা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন ছাড়া অন্যান্য মাধ্যমে ন্যূনতম তিন হাজার টাকা লেনদেন করে উমরাহ প্যাকেজ জয়ের সুযোগ পান। দেশজুড়ে লাখো গ্রাহকের অংশগ্রহণের মধ্য থেকে শর্ত পূরণকারী পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। উমরাহ প্যাকেজ বিজয়ীরা হলেন— ঢাকার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার রাজমিস্ত্রি মো. শাহজাহান, লালমনিরহাটের কৃষক মো. মানিক, খুলনার চা বিক্রেতা আলী আকবর শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার মো. রেদোয়ান হোসেন।

উমরাহর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অনুভূতি প্রকাশ করে মো. জুবায়ের হোসেন বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে উমরাহ করার স্বপ্ন দেখা আমার কাছে বিলাসিতার মতো ছিল। নগদের এই উদ্যোগের কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন। নগদের প্রতি আমি কৃতজ্ঞ।’

অন্যদিকে লালমনিরহাটের কৃষক মো. মানিক বলেন, ‘দিনভর মাঠে কাজ করি। কখনো ভাবিনি নগদে লেনদেন করে পবিত্র কাবা শরিফ দেখার সুযোগ পাব। পরিবারের পক্ষে এত খরচ বহন করা সম্ভব ছিল না। নগদ আমার মতো সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে।’

এর আগে সোমবার নগদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য পবিত্র উমরাহ পালনের সুযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা আমাদের জন্য গর্বের।’

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিনের বেড়া

তিনি আরও বলেন, ‘নগদ ইসলামিক শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, এটি গ্রাহকদের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একটি প্ল্যাটফর্ম। এই পাঁচজন যখন পবিত্র কাবা শরিফে ইবাদতে অংশ নেবেন, সেই আনন্দের অংশীদার হবে পুরো নগদ পরিবার। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের কল্যাণমূলক ও আধ্যাত্মিক উদ্যোগ অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সম্পূর্ণ শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা সুদমুক্তভাবে ডিজিটাল আর্থিক লেনদেনের সুবিধা পাচ্ছেন।

মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লি…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন জ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9