লক্ষ্যমাত্রা ২০৩১

‘থ্রি আর’ ফর্মুলায় দেশের অর্থনীতি পুনর্গঠনে নামছে সরকার

১২ জুন ২০২৬, ০৯:১০ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:২০ AM
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির চাপ সামলে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করতে ২০৩১ সালের মধ্যে ‘থ্রি আর’ (রিকোভারি, রেসটোরেশন ও রিকনস্ট্রাকশন) নামক একটি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থনৈতিক কৌশল হিসেবে এ ফর্মুলা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের মূল লক্ষ্য ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮.৫ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির ২৭ শতাংশে উন্নীত করা ও মোট বিনিয়োগ জিডিপি’র ৪০ শতাংশে উন্নীত করতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের সরকার এ পরিকল্পনা তিনটি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা ‘থ্রি আর’ (রিকোভারি এন্ড স্ট্যাবিলিজেশন, রেসটোরেশন এন্ড রিকনস্ট্রাকশন ফর একসেলেরেশন স্ট্রাটেজি) কৌশল হিসেবে বিবেচনা করছি। প্রথম ধাপ হচ্ছে অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম- যা এক বছর মেয়াদি। এই ধাপের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতির অবনতির ধারা রোধ করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা।’ 

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে চলমান সংকট মোকাবিলা করে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার আওতা বৃদ্ধি করা হচ্ছে। পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সরকারি সেবা দ্রুততম সময়ে প্রদান, ব্যবসার লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমকে সমন্বিতভাবে সম্পাদন করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে অর্থনীতির উত্তরণ। আমরা মধ্যমেয়াদে অর্থনীতির উত্তরণ ঘটাতে চাই- যা বর্তমান সরকারের প্রথম তিন বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। এ সময়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, রাজস্ব ব্যবস্থার সংস্কার ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও বৈদেশিক খাত শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হবে।’

সবশেষে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনার তৃতীয় ধাপটি হচ্ছে অর্থনীতির পুনর্গঠন কার্যক্রম- যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা হবে। এ সময়ে অর্থনীতির কাঠামোগত রুপান্তর, উৎপাদনশীল মানবসম্পদ তৈরি, বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পাশাপাশি উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে উত্তরণ, শক্তিশালী আর্থিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি, বাণিজ্য বহুমুখীকরণ ও বৈশ্বিক সংযোগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা ও টেকসই অবকাঠামো উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে।’

ওয়েভ ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৫, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে আয়োজিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাসিক ভাতাসহ ১৭ ইন্টার্ন নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খণি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠাতে হবে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9