বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

১২ জুন ২০২৬, ০৯:০২ AM
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর আজ প্রথাগত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের মূল অগ্রাধিকারসমূহ এবং বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে বিশদভাবে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানামুখী প্রশ্নের জবাব দেবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার সিংহভাগ অর্থাৎ ৬ লাখ ৪ হাজার কোটি টাকা সংগ্রহের মূল দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

বিশাল ব্যয়ের এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস তথা বাণিজ্যিক ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ৯ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা, রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘাটতি অর্থায়নের মতো সংবেদনশীল বিষয়গুলোই আজকের এই হাইভোল্টেজ সংবাদ সম্মেলনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9