স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর অনুরোধ

১২ জুন ২০২৬, ০৭:৫১ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৮:০৯ AM
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। বাজেট প্রস্তাবে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি সীমিত কয়েকটি পণ্য এবং স্বল্প সংখ্যক বাজারের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় বহিঃখাত ঝুঁকিতে রয়েছে। এছাড়াও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আমাদের নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে। তখন শুল্কসুবিধা, বাজারে বিশেষ প্রবেশাধিকার এবং স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত নানাবিধ নীতি ছাড় ধীরে ধীরে কমে আসবে। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতিতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, গুণগত মান উন্নত করা, নতুন বাজারে প্রবেশ, বাণিজ্য চুক্তিতে অগ্রগতি, বন্দর ও শুল্ক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা ছাড়া বিকল্প নেই।

এই বাস্তবতার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকার ‘এলডিসি গ্রাজুয়েশন’ অন্ততঃ ৩ বছর পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে, যাতে করে এ বর্ধিত সময়ে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করা যায় এবং একটি মসৃণ ট্রানজিশন সম্ভব হয়।”

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬