ইসলামী ব্যাংকে সংকট ও গ্রাহক আন্দোলনে ‘বলপ্রয়োগ’: সিটিজেন ইনিশিয়েটিভের গভীর উদ্বেগ

০৫ জুন ২০২৬, ০৭:৫৫ PM
সিটিজেন ইনিশিয়েটিভ

সিটিজেন ইনিশিয়েটিভ © সংগৃহীত ও সম্পাদিত

দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান সংকট এবং গ্রাহকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক অধিকার সংগঠন ‘সিটিজেন ইনিশিয়েটিভ’। আজ শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে সংগঠনটির পাবলিক রিলেশনস বিভাগ থেকে ব্যাংকিং খাতের সুশাসন রক্ষা এবং নাগরিক অধিকারের সুরক্ষায় সরকারের প্রতি ৭ দফা দাবি জানানো হয়েছে।

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এমডি) নিয়োগ এবং এসব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দেশের ব্যাংকিং খাতের সুশাসন, স্বচ্ছতা এবং জনআস্থার ওপর মারাত্মক আঘাত হেনেছে।

সংগঠনটির ভাষ্য, ব্যাংকটির নিয়ন্ত্রণ কাঠামো ও শীর্ষ ব্যবস্থাপনা পরিবর্তনের ক্ষেত্রে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। এসব সিদ্ধান্ত যদি রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক চাপ বা পতিত কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নেওয়া হয়ে থাকে, তবে তা দেশের অর্থনীতির স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করবে। এ ছাড়া মালিকানা ও পর্ষদ পরিবর্তনের আইনি ভিত্তি কী, তা জনসম্মুখে স্পষ্ট করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে যে, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের’ শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জের মতো কঠোর বলপ্রয়োগ করেছে। নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক অংশ। শান্তিপূর্ণ প্রতিবাদের বিপরীতে এমন সহিংস বলপ্রয়োগ অত্যন্ত উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনো পদক্ষেপ অবশ্যই মানবাধিকারসম্মত ও সংযত হওয়া উচিত।

চলমান সংকট নিরসনে সংগঠনটি সরকারের কাছে সাতটি সুনির্দিষ্ট দাবি পেশ করেছে। এগুলো হলো—

১. আইনি ভিত্তি প্রকাশ: পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও এমডি পরিবর্তন সংক্রান্ত সকল সিদ্ধান্তের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া জনসম্মুখে প্রকাশ করতে হবে।

২. স্বাধীন তদন্ত: রাজনৈতিক প্রভাব বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যাংক নিয়ন্ত্রণের অভিযোগ থাকলে, তার স্বাধীন তদন্ত করে আগের সব অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

৩. পুলিশি অ্যাকশনের তদন্ত: গ্রাহক ফোরামের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের ঘটনার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।

৪. চিকিৎসা ও নিরাপত্তা: আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।

৫. বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা: কেন্দ্রীয় ব্যাংককে (বাংলাদেশ ব্যাংক) ইসলামী ব্যাংকের সাম্প্রতিক সকল প্রশাসনিক ও পরিচালনাগত পরিবর্তন সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে।

৬. অংশীজনদের সাথে সংলাপ: গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের আস্থা ফেরাতে তাদের সঙ্গে আনুষ্ঠানিক ও নিয়মিত সংলাপের ব্যবস্থা করতে হবে।

৭. আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা: আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনো পদক্ষেপকে মানবাধিকারসম্মত, সংযত ও জবাবদিহিমূলক করতে হবে।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া এই সংকট কেবল একটি ব্যাংকের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের সামগ্রিক ব্যাংকিং খাতের সুশাসন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কাঠামোর স্বচ্ছতা এবং নাগরিক অধিকারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার একটি বড় পরীক্ষা। সংগঠনটির মতে, এই সংকটের একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান কেবলমাত্র সরকারের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর সংলাপের মাধ্যমেই সম্ভব।

১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাসের বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9