বড় নোট লেনদেনে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বান

২৬ মে ২০২৬, ১১:১৯ AM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © সংগৃহীত

বড় অঙ্কের নোট লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে দেয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে অর্থের লেনদেন বিশেষ করে পশু ক্রয়-বিক্রিতে বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশি। তবে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।

জাল নোটের প্রচলন প্রতিরোধে করণীয়
*বড় অংকের বা মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০ ও ১০০ টাকা) আদান-প্রদানের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো (জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি) যাচাই করুন।
  
*জাল নোট শনাক্তকরণে কাছের তফশিলি ব্যাংক বা অনুমোদিত পশুর হাটগুলোতে স্থাপিত তফশিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করুন।

*ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করুন এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ বা প্রদানে সতর্কতা অবলম্বন করুন। নিজে সচেতন থাকুন ও অন্যদের সচেতন করুন।
 
আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.bb.org.bd/en/index.php/currency/note।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9