দেশের বাজারে আজ সোনার ভরি কত?

১০ মে ২০২৬, ০৮:২৮ AM
সোনার দাম বেড়েছে

সোনার দাম বেড়েছে © সংগৃহীত

দেশের বাজারে গত বৃহস্পতিবার আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এরপর থেকে সোনার দাম আর না বাড়ায় বা না কমায় আজ রবিবার (১০ মে) ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

ওই দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। আজ সকাল পর্যন্ত দাম ছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৬৭ ডলার কমেছে। তবে কয়েক দিন ধরে সোনার দাম কিছুটা বাড়ছে, সে কারণেই দেশের বাজারে টানা দুই দিন সোনার দাম বাড়ানো হলো।

নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ইতিমধ্যে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৭ ডলার বেড়েছে। সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল। এখন কয়েক দিন ধরে সোনার দাম বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9