গতকাল কমার পর আজ বাড়ল সোনার দাম

০৬ মে ২০২৬, ১১:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।

আজ বুধবার (৬ কে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। একই সময় ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

উল্লেখ্য, বুধবার সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬