বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও কর্পোরেট ব্যক্তিত্ব মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংক্রান্ত একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করলে তিনি তাতে সম্মতি প্রদান করেন। এখন প্রধানমন্ত্রীর অনুমোদন ও রাষ্ট্রপতির কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় এবার পেশাদার কর্পোরেট ও আর্থিক বিশেষজ্ঞ মোস্তাকুর রহমানকে বেছে নেওয়া হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট ফাইন্যান্স ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিএমএবি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

নতুন গভর্নরের নিয়োগের ক্ষেত্রে তার শিল্প ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সক্রিয়তা এবং ঝুঁকি তদারকিতে বিশেষ পারদর্শিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকার ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা আশাবাদী।

সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডেও মোস্তাকুর রহমানের বিশেষ পরিচিতি রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ব্যাংকের এই নতুন নেতৃত্ব নীতি-সংলাপ এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধা…
  • ১৭ জুলাই ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence