২০৬ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ PM
ডলার

ডলার © সংগৃহীত

নিলামের মাধ্যমে ১৫টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়াতে এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় নেওয়া একটি উদ্যোগ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০৬ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

জানা গেছে, কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৬১৭ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৩৭৫২ মিলিয়ন মার্কিন ডলার।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬