১৬ ব্যাংক থেকে ১৪৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ PM
ডলার

ডলার © সংগৃহীত

বিভিন্ন ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, ১৬ ব্যাংক থেকে আরও ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৫ টাকা থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২.২৯ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। নতুন কেনা ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে।

এর আগে ৯ ডিসেম্বর ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত ২ হাজার ৬৬৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬