লোগো পরিবর্তন করে নতুনরূপে বাংলালিংক

৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৫ PM
নতুনরূপে সেজেজে বাংলালিংক ভবন

নতুনরূপে সেজেজে বাংলালিংক ভবন © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম টেলিকম অপারেটর বাংলালিংক তাদের ব্র্যান্ড লোগোর ডিজাইন পরিবর্তন করে নতুন লোগো নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির বাংলালিংক ডিজিটাল নামে অফিশিয়াল পেইজে এ বিষয়ে জানানো হয়।

ফেসবুক পোস্টে তাদের হেড অফিসের সামনে নতুন লোগো উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করা হয়। আর ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’

তাছাড়া, প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ব্রাউজ করেও লোগোর পরিবর্তন পরিলিক্ষিত হয়।

প্রসঙ্গত, আগের লোগোতে উজ্জ্বল কমলা ও কালোর তীব্র কনট্রাস্ট ব্যবহার করা হয়েছিল, যেখানে কমলা প্রধান রং আর কালো স্ট্রাইপ ডিজাইনকে শক্তি ও বন্যতার প্রকাশ রাখা হয়েছিল।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬