এনইআইআর ইস্যুতে ‘আনঅফিসিয়াল’ ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজারে অবস্থান

৩০ নভেম্বর ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৪ AM
কারওয়ান বাজারে অবস্থান নিয়ে মানববন্ধন করছেন ব্যবসায়ীরা

কারওয়ান বাজারে অবস্থান নিয়ে মানববন্ধন করছেন ব্যবসায়ীরা © ফাইল ছবি

এনইআইআর সংস্কারের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন ব্যবসায়ীরা। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে হাজারো ব্যবসায়ী ও কর্মচারী উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে সবার জন্য সুবিধাজনক নীতিমালা করতে হবে।

মোবাইল ফোন ব্যবসায়ী আবদুল খালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছি। সরকার হুট করেই এটি বন্ধ করে দিলে আমরা কোথায় যাব। আমাদের দাবি জানাতে আজ রাস্তায় নেমে এসেছি। সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই। সরকার যেন আমাদের সঙ্গে বসে একটা সুন্দর নীতিমালা তৈরি করে। তাতে ব্যবসায়ী ও সরকার সবাই বাঁচবে।’

একই দাবিতে ঢাকাসহ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। ফলে আজ দেশের অধিকাংশ দোকানই খোলেনি বলে জানা গেছে। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এ ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন অনানুষ্ঠানিক মাধ্যমে দেশে মোবাইল ফোন এনে ট্যাক্স ছাড়া ‘আনঅফিসিয়াল’ হিসেবে বিক্রি করে এসব ব্যবসায়ীরা।  

শনিবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। একই দাবিতে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন করবে সংগঠনটি।

আরও পড়ুন: কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষা ক্যাডারের ‘বঞ্চিত’ সহকারী অধ্যাপকদের

মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা আমরা এখানে বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করব?’

সোহেল বলেন, ‘এই ব্যবসার সঙ্গে নানা খাতের অনেক মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারীরা আছেন। এছাড়া আমরা ডিজিটালি যখন প্রচার প্রচারণা চালায়, তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে প্রচারণা চালায়। এক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9