সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমল

২৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান © সংগৃহীত

সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। 

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। এছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে বিক্ষোভ করছিলেন সিলেটের স্থানীয়রা। তাদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬