খেলাপী ঋণ কমাতে সময় লাগবে ৫ থেকে ১০ বছর: গভর্নর

২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৪ PM
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর © ফাইল ছবি

রমজান সামনে রেখে পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে কোনো জটিলতা বা সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘ডলারের ওপর চাপ কমেছে, আমদানি বেড়েছে। বর্তমানে খেলাপি ঋণ বড় মাথা ব্যথার বিষয়। খেলাপী ঋণ কমিয়ে আনতে সময় লাগবে অন্তত পাঁচ থেকে ১০ বছর।’

আজ রাজধানীতে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫-এ ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে অংশ নিয়ে এসব কথা বলেন গভর্নর।

এ সময় টাকা ছাপিয়ে ঋণ নিয়ে অর্থনীতি টেকসই হয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ জন্য দরকার বিনিয়োগ। সে দিকে নজর দেবে বিএনপি।’ 

আরও পড়ুন: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

পুঁজিবাজার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফলে চাপ পড়েছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার চাঙা করা হবে। ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেয়া হবে। যারাই এক্সপোর্ট করবে, সবাইকে একই সুবিধা দেব, যাতে করে কোনো রপ্তানিকারক হয়রানির শিকার হবে না।’

খেলাপিদের ধরতে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান ব্যবসায়ী এ কে আজাদ। তিনি উদাহরণ টানেন পাকিস্তানের পারভেজ মোশাররফের পদক্ষেপের।

এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯ শিক্ষার্থ…
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড, পোস্টে লেগে ফিরল উইসার শট
  • ০১ জুলাই ২০২৬
৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি…
  • ০১ জুলাই ২০২৬