নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে: গভর্নর

২৮ আগস্ট ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
নগদকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার

নগদকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার © সম্পাদিত

মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, নগদ পরিচালনা করার সক্ষমতা রাখে না ডাক বিভাগ। প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা তাঁর।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

নগদ টাকার ওপর নির্ভরতার সমালোচনা করে তিনি বলেন, নগদ টাকা মুদ্রণে বছর ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। এভাবে চলতে থাকলে কীভাবে ডিজিটাল অর্থনীতিতে যাব?

সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্যাশলেস অর্থনীতি গড়ার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে তিন দপ্তরে চিঠি

প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা: ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ।

মিরসরাইয়ে চারদিনের ব্যবধানে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর 
  • ২২ মে ২০২৬
রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে প্ল্যাকার্ড হাতে জ…
  • ২২ মে ২০২৬
অপহরণ আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছে না টেকনাফের মানুষ
  • ২২ মে ২০২৬
ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা 
  • ২২ মে ২০২৬
বরগুনায় কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ
  • ২২ মে ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আবেদন ৩১ মে পর্যন…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081