আনোয়ারায় অস্ত্র-সরঞ্জামসহ কারবারি আটক

১৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৯:৫১ PM
বরুমছড়া এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার অস্ত্র ও নগদ টাকা।

বরুমছড়া এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার অস্ত্র ও নগদ টাকা। © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৫টা ৩০ মিনিটে বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে বাড়ির পাশে পুকুরপাড়ের পাকা ঘাটলার কাছে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় একটি তুর্কমিনিস্তান-নির্মিত বিদেশি এলজি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় এলজি, ৮ রাউন্ড তাজা কার্তুজ। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় অস্ত্র তৈরির ১১টি যন্ত্রাংশ, একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন এবং অস্ত্র কেনাবেচার নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা।

ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মো. আব্দুল মজিদকে (৪২)আটক করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত আলামত পর্যালোচনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬