বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি গভর্নরের আহ্বান

০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৬ PM
ড. আহসান এইচ. মনসুর।

ড. আহসান এইচ. মনসুর। © সংগৃহীত

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

মঙ্গলবার রাজধানীতে ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫’ এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমি লক্ষ করেছি যে, পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার বিনীত প্রস্তাব, সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাংলাদেশেও আসা উচিত।

গভর্নর উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অপার সম্ভাবনা রয়েছে। দেশ দু’টির অর্থনীতি শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক। বাংলাদেশ একটি স্থিতিস্থাপক এবং গতিশীল অর্থনীতির দেশ। যা বহু বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

তিনি আরও বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে। কারণ, বাংলাদেশের জ্বালানি ও মূলধনের প্রয়োজন। অন্যদিকে সৌদি আরবের উভয়ই বিপুল পরিমাণে রয়েছে। আমরা তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রফতানি করতে পারি। এর জন্য সৌদি আরব বড় ধরনের বাজার হতে পারে।

সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্স প্রেরণকে আরো সহজ ও সাশ্রয়ী করার জন্য আর্থিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন গভর্নর। তিনি আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এসএবিসিসিআই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) এবং বিনিয়োগকারী-থেকে-বিনিয়োগকারী (ইনভেস্টর টু ইনভেস্টর) সংযোগ জোরদারের একটি সেতু হিসেবে কাজ করবে।

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির প্রশংসায় রাশেদ খাঁন
  • ১০ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের অভিযোগ, প্রাণ গ…
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950