বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত

২৪ নভেম্বর ২০২৫, ১২:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন দেখা গেছে। সোমবার আউন্সপ্রতি সোনার দাম ২১ ডলারের বেশি কমেছে। এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ৪৪ ডলার ৩৮ সেন্ট। বিভিন্ন বৈশ্বিক সংস্থা বলছে, আগামী কিছুদিন সোনার দাম নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।

বেশ কিছু কারণে সোনার দাম সীমিত পরিসরের মধ্যে ওঠানামা করবে। প্রথমত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন শাটডাউন থাকার কারণে কী পরিস্থিতি হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়া দেশটির মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির হারের প্রভাবও রয়েছে বাজারে। ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস-বৃদ্ধি করে কি না, সেদিকেও বিনিয়োগকারীদের দৃষ্টি আছে। ডিসেম্বর মাসে ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠক। ফলে এই সময়ে মধ্যে, অর্থাৎ আগামী এক মাস সোনার দাম খুব বেশি ওঠানামা করবে না।

ফেডারেল রিজার্ভ নীতি সুদহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার জন্য আরও কিছু সূচক গুরুত্বপূর্ণ। সেগুলোর মধ্যে আছে সাপ্তাহিক কর্মসংস্থানের হার, ভোক্তাদের আত্মবিশ্বাস, উৎপাদনবহির্ভূত খাতের পিএমআই। বিশ্লেষকেরা মনে করছেন, ডিসেম্বর মাসে ফেডের নীতি সুদহার ঘোষণার আগে সোনার দাম স্থিতিশীল থাকবে।

বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারে বাড়ানো হয়। আবার বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে কমানো হয়। সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়। শুক্রবার (২১ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা এবং ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে আরও দাম কমতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9