২৪ ঘণ্টার মধ্যেই দাম কমলো সোনার

২০ নভেম্বর ২০২৫, ১০:২৪ PM
সোনা

সোনা © সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমে দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ৩০৭ টাকা কমে নতুন দর ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।

আর, ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতিতে ভরিতে ৯৪৪ টাকা কমে দাম নির্ধারিত ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬