তিন দেশ থেকে চাল, চিনি ও তেল আমদানি করবে সরকার

১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ PM
চাল, চিনি ও তেল

চাল, চিনি ও তেল © সংগৃহীত

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তিন দেশ থেকে চাল, চিনি ও সয়াবিন তেল আমদানির নয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা।

গতকাল বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছে ৩৫৫.৫৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১৭ কোটি ৮ লাখ টাকার সমান।

এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ক্রিডেনটোন এফজেডসিও থেকে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৪ টাকা ২১ পয়সা, মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা।

অন্যদিকে, টিসিবির জন্য তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক প্রতিষ্ঠান বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950