গত ১০ বছরে সোনার দামে সবচেয়ে বড় পতন

২১ অক্টোবর ২০২৫, ১১:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্ববাজারে মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণে দামে বড় ধরনের পতন ঘটেছে। যদিও একদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল মূল্যবান এই ধাতুটির মূল্য। এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় সোনার দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১২৭ ডলারে নেমে আসে। যা বিগত এক দশকের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবার ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।

এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।

সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ স্…
  • ০২ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
  • ০২ নভেম্বর ২০২৬