সৌন্দর্যসেবায় দেশীয় পণ্যের ব্যবহারে বাড়ছে সম্ভাবনা, রয়েছে চ্যালেঞ্জও

২১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ PM
প্যানেল আলচনায় অতিথিবৃন্দ

প্যানেল আলচনায় অতিথিবৃন্দ © টিডিসি ফটো

উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের সৌন্দর্য ও সৃজনশীলতা খাতের অন্যতম বৃহৎ আয়োজন 'রিভাইভ প্রেজেন্টস বিএসওএবি হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল ২০২৫'। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী চলে অনুষ্ঠানটি।

এতে অংশ নেন দেশি-বিদেশি সৌন্দর্য বিশেষজ্ঞ, নারী উদ্যোক্তা, শিল্পোদ্যোগী ও গণমাধ্যম প্রতিনিধিরা। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হয় 'সৌন্দর্যসেবায় দেশীয় পণ্যের ব্যবহার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক প্যানেল আলোচনা। 

আলোচনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, স্কয়ার দেশের হেয়ার ও বিউটি শিল্পের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরির মাধ্যমে শিল্পকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, স্কয়ার গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা অনুসারে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যতা রেখে মানসম্মত পণ্য প্রস্তুত করে।

এ সময় আলোচনায় অংশ নেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এএইচএম শফিকুজ্জামান এবং বিএসওবি প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। তারা বিদেশি রপ্তানি কমিয়ে দেশীয় পণ্যের দিকে মনযোগী হওয়ার পরামর্শ দেন।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬