দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছাবে, পূর্বাভাস বিশ্বব্যাংকের

০৭ অক্টোবর ২০২৫, ০১:০২ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০১:০৩ PM
বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক © সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মারাত্মক ব্যাঘাত সত্ত্বেও পরবর্তী প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে। বহিরাগত খাতের চাপ হ্রাস, রিজার্ভ স্থিতিশীলতা এবং মুদ্রাস্ফীতি কমে আসা সামগ্রিকভাবে অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে। তবে গত কয়েকমাসে কমলেও এখনও মূল্যস্ফীতি অনেক বেশি বলে জানানো হয়েছে।

এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও জানিয়েছি সংস্থাটি। বিশ্বব্যাংক বলছে, বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি তীব্রভাবে মন্থর, কর্মসংস্থান সৃষ্টি স্থবির এবং উচ্চ অনাদায়ী ঋণের কারণে ব্যাংকিং খাত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্বল রাজস্ব আদায়ও অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

আরও পড়ুন: দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর, কাল থেকে কার্যকর 

২০২৪-২৫ অর্থবছরের তুলনায় বিনিয়োগের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, তবে তা মন্থর থাকতে পারে। বিষয়টি রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে চলমান দুর্বলতা প্রতিফলিত করে।

আমদানি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে চলতি হিসাবের ভারসাম্য সামান্য ঘাটতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতির ফলে রাজস্ব বৃদ্ধির কারণে রাজস্ব ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9