ডলার মজুদে আইএমফের শর্ত পূরণ করেছে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ PM
বাংলাদেশ ব্যাংক ও আইমএফের লোগো

বাংলাদেশ ব্যাংক ও আইমএফের লোগো © টিডিসি সম্পাদিত

দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণ করেছে বাংলাদেশ। সংস্থাটির ঋণের অর্থ ছাড়ে শর্ত ছিল, সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার নীট রিজার্ভ রাখতে হবে অন্তত ১৮ দশমিক ৬৫ বিলিয়ন, যেখানে বাংলাদেশের আছে প্রায় ২০ বিলিয়ন ডলার। আর ডিসেম্বর শেষে লক্ষ্য ১৯ দশমিক ৯০ বিলিয়ন, সেটাও পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।

সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের আমলের শেষ দুই বছরে, নানা সঙ্কটে দ্রুত ক্ষয় হতে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ৪৮ বিলিয়ন ডলার থেকে, যা নেমে যায় এক তৃতীয়াংশে। ফলে সময়মতো আমদানি ব্যয় পরিশোধ করা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। পাশাপাশি বাড়তে থাকে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানের কাছে দায়-দেনা। তবে নতুন গভর্নর এ অবস্থার উন্নয়নে নজর দেন। 

এ সময়ে প্রায় ৪ বিলিয়ন ডলার বকেয়া পরিশোধের পাশাপাশি, রিজার্ভেও যোগ হয় উল্লেখযোগ্য অর্থ। তবে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দর ধরে রাখতে দেড় মাসে প্রায় পৌনে দুই বিলিয়ন ডলার বাজার থেকে তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা যোগ হয় বৈদেশিক মুদ্রার মজুদে। ফলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিট রিজার্ভ দাঁড়ায় ২০ বিলিয়নের ঘরে। যদিও আইএমএফের শর্ত ছিল সাড়ে ১৮ বিলিয়ন। অর্থাৎ, সে হিসাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ৭৩ বেসরকারি সংস্থার তালিকা প্রকাশ করলো ইসি

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ইম্পোর্ট্যান্ট চাপ এই মুহূর্তে ব্যাংকগুলোতে কম। সে তুলনায় ডলারের সাপ্লাই তাদের মধ্যে বেশি আছে। এ কারণে তারা কেন্দ্রীয় ব্যাংকেই যোগাযোগ করে, যাতে ডলারগুলো ক্রয় করে।’

আগামী ডিসেম্বর নাগাদ ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার নিট রিজার্ভ রাখার শর্ত রয়েছে আইএমএফের। তবে প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে তা আরো বাড়ার আশা করছে নিয়ন্ত্রক সংস্থা।

কর্মক্ষেত্রে সুনাম পাবেন কী উপায়ে? আত্মবিশ্বাস বাড়াবে যে ৫…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে ২১ আগস্ট
  • ১৬ আগস্ট ২০২৬
ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার
  • ১৬ আগস্ট ২০২৬
বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে চবির আওয়ামীপন্থি কর্মকর্তা আটক
  • ১৬ আগস্ট ২০২৬
বায়োফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে দ্রুত জাতীয় কৌশল প্রণ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage