রপ্তানিকারকদের বড় সুসংবাদ দিলো বাংলাদেশ ব্যাংক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানি আয়ের অগ্রিম অর্থের একটি অংশ সংরক্ষণ করার যে নিয়ম ছিল, সেটি শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বাধ্যবাধকতা তুলে নেয়া হয়।

ইতোপূর্বে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা ছিল। মূলত রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো ও রপ্তানি বাণিজ্য সহজ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে ও অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬