নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ৭৩ বেসরকারি সংস্থার তালিকা প্রকাশ করল ইসি

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে ৭৩টি বেসরকারি সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনযোগ্য ঘোষণা করেছে। এ সংস্থাগুলোর শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তা ১৫ কার্যদিবসের মধ্যে, অর্থাৎ ২০ অক্টোবর ২০২৫-এর মধ্যে লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে। লিখিত আপত্তিতে অবশ্যই উপযুক্ত প্রমাণ, আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং ছয় সেট জমা দিতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া শেষে আপত্তির শুনানি হবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থার তালিকা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

 

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬