বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নবীনবরণ, বৃত্তি পেলেন ১৩ শিক্ষার্থী

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীন বরণ অনুষ্ঠান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্প প্রতিষ্ঠান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসি) মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে গার্হস্থ্য অর্থনীতির ৫টি বিভাগের দুই বর্ষের ১০জন কৃতী শিক্ষার্থীকে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও ৩ জন কৃতী শিক্ষার্থীকে ‘অধ্যাপক হারুন কাদের মো. ইউসুফ’ বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। 

অনুষ্ঠানে গভর্ণমেন্ট কলেজ অফ এপ্লাইড হিউম্যান সাইন্স, ন্যাশনাল হোম ইকোনোমিক্স কলেজ এবং আকিজ কলেজ অব হোম ইকোনোমিক্স এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নাবালকদের নিয়ে ডিপফেক তৈরির অভিযোগে মামলা
  • ১৬ জুলাই ২০২৬
অ্যাম্বুলেন্সে ঢাকায় রোগী নেওয়ার পথে প্রাণ হারালেন ২ জন
  • ১৬ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো মেসির ভাইরাল ছবিটি কি সত্য, জানা…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ, সচিব কমিটিতে সিদ্ধা…
  • ১৬ জুলাই ২০২৬
পিকফোর্ডের ‘পেনাল্টির নোট’ খুঁজে পেলেন মেসিরা, এরপর যা ঘটল.…
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে আর মাত্র ১৫ দিন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence