ব্যাংক গ্যারান্টি জমা দিয়েই শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআর জানায়, বিদ্যমান বন্ড ব্যবস্থার শর্ত পূরণ করতে না পারা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো এ প্রজ্ঞাপনের আওতায় কাঁচামাল আমদানি করতে পারবে। শুল্কমুক্ত সুবিধা পেতে আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

আরও পড়ুন: এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় ১৭তম ও ১৮তম নিবন্ধনের আবেদনবঞ্চিতরা

সংস্থাটি আশা করছে, এ উদ্যোগের ফলে বন্ড লাইসেন্স না থাকা স্বত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। একইসঙ্গে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬