এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত

১১ জুলাই ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০১:৫৬ PM
তানজিনা রইস

তানজিনা রইস © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে অসদাচরণ ও পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে,  জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ' ও ‘পলায়ন’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে এনবিআর।
 
এ পরিস্থিতিতে বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, তিনি ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর দেশে ফিরে আসেননি। তাঁকে মেইলে বারবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি।

 

 

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬