এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বার্তা পাঠিয়ে চাওয়া হচ্ছে টাকা

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ PM
মো. আবদুর রহমান খান

মো. আবদুর রহমান খান © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। ইতোমধ্যে তার নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা বিকাশ করার অনুরোধ গেছে। সে কারণে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনোপ্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এনবিআর সূত্রে জানা যায়, এরইমধ্যে ৩৫ হাজার টাকা ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ করে মেসেজ পাঠানোর প্রমাণ মিলেছে। হ্যাকার এনবিআর চেয়ারম্যান সেজে ওই টাকা বিকাশে চেয়ে মেসেজ দিয়েছে এবং আগামীকালকের মধ্যে ফেরত দেবন বলেও উল্লেখ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগ: এনবিআর
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950