‘প্রতিযোগিতা আইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট বন্ধ হবে’

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM
উপস্থিত অতিথিবৃন্দ

উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

প্রতিযোগিতা কমিশন আইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ এইচ এম আহসান বলেন, “প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যেই প্রতিযোগিতা আইন ২০১২ প্রণয়ন করেছে এবং প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে, ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। এতে উদ্যোক্তারা নতুন চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত হবেন, কর্মসংস্থান বাড়বে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

সভাপতির বক্তব্যে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে শুরু থেকেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এ সংস্থা। বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২০০টি শীর্ষস্থানীয় কোম্পানি এর সদস্য। সদস্যরা সবাই চায় ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। তবে নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে।

ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের সঞ্চালনায় সভায় প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তারা এবং কোম্পানির প্রতিনিধিরা আইন বাস্তবায়ন ও সংশোধনী বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬