দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে গেল ইলিশের প্রথম চালান

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ AM
ভারতে ইলিশের প্রথম  চালান

ভারতে ইলিশের প্রথম চালান © টিডিসি ফটো

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় বাজারে পৌঁছালো এ বছরের প্রথম ইলিশের চালান। সরকারের অনুমতি অনুযায়ী মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। 

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় আমদানিকারকরা ইলিশের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপর অন্তবর্তীকালীন সরকার ৩৭ জন রফতানিকারককে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ৫অক্টোবরের মধ্যে রপ্তানির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে গিয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন।

দেশের বাজারে ইলিশের দামের ঊর্ধ্বগতি নিয়ে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রেতা রহমত আলী বলেন, এক মাস আগেও ইলিশ পাওয়া যেত ১৪০০ থেকে ১৫০০ টাকায়। এখন তা বেড়ে ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে।

আরও পড়ুন: একাদশের চতুর্থ ধাপের আবেদন শুরু রবিবার

বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ হোসেন জানান, সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে। রপ্তানিও এর ওপর প্রভাব ফেলেছে।

অন্যদিকে, রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, আমি এ বছর ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছি। এটি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। মান পরীক্ষা শেষে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬